Weather Report: আজও শীতের দাপট চরমে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস

পারদ সামান্য ঊর্ধ্বমুখী হলেও, আজও শীতের দাপট রয়েছে। কনকনে ঠান্ডার হাত থেকে রেহাই মিললেও, বড়দিন পর্যন্ত জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকবে।যদিও গতকালের তুলনায় পারদ সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ - রাজ্যের এই ৮ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রির নীচে থাকবে। ডিসেম্বরের শেষ পর্যন্ত শীতের এই দাপট চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola