সাপ্তাহিক লকডাউন: ফের দিনবদল নিয়ে কটাক্ষ বিরোধীদের, ‘মানুষের ভাবাবেগের কথা ভেবে সিদ্ধান্ত’, পাল্টা রাজ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Aug 2020 08:24 AM (IST)

রাজ্যে ফের সাপ্তাহিক লকডাউনের দিন বদল। লকডাউন হবে আগামী ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮ এবং ৩১ অগাস্ট। নতুন তালিকা অনুযায়ী ১৬, ১৭, ২৩ ও ২৪ অগাস্ট সম্পূর্ণ লকডাউন হচ্ছে না। লকডাউনের দিন বদল নিয়ে কটাক্ষ বিরোধীদের। মানুষের ভাবাবেগ ও অনুরোধের কথা ভেবে সিদ্ধান্ত। পাল্টা রাজ্য সরকার।