West Bengal Election 2021: বিজেপির যোগদান মেলা থেকে ফেরার পথে কাঁকসায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ৭

দুর্গাপুরের বিজেপির যোগদান মেলা থেকে ফেরার পথে সংর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল। উভয়পক্ষের ৭ জন আহত হন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কাঁকসার কাজলডিহি এলাকায়। গতকাল দুর্গাপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে যোগদান মেলার আয়োজন করা হয়। বিজেপির অভিযোগ, যোগদান কর্মসূচি থেকে ফেরার পথে তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের ওপর চড়াও হয়ে মারধর করে। তৃণমূলের দাবি, মত্ত অবস্থায় বিজেপি কর্মীরা হামলা চালায়, বাধা দেওয়ায় সংঘর্ষ বাধে। রাতেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola