West Bengal Election 2021: 'জিতেন্দ্রর নেতৃত্বে নির্যাতিত হয়েছেন বিজেপি কর্মীরা', সরব বাবুল, 'খারাপ লাগা থেকে বলেছেন', পাল্টা পাণ্ডবেশ্বরের বিধায়ক

জিতেন্দ্রর তৃণমূল ত্যাগের পরেই বিস্ফোরক বাবুল সুপ্রিয়। জিতেন্দ্রর নির্দেশে বিজেপি কর্মীদের ওপর হামলা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় নেতারা কী সিদ্ধান্ত নেবেন, সেটা সর্বোচ্চ। আসানসোলের অলিতে-গলিতে কর্মীরা চূড়ান্ত ভাবে নির্যাতিত, নিগৃহীত, আক্রান্ত হয়েছেন। জীবন দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল-দুর্গাপুরের নেতারা এতদিন ধরে এই অত্যাচার করেছেন। জিতেন্দ্র তিওয়ারি তাঁদের মধ্যে অন্যতম। এই পরিবেশে আসানসোল থেকে তৃণমূলের কারও বিজেপিতে যোগ আমি মন থেকে মেনে নিতে পারবো না।' এই মন্তব্যের প্রেক্ষিতে জিতেন্দ্র তিওয়ারি বলেন, 'তৃণমূল কংগ্রেস করতে গিয়ে এমন অনেক কাজ করতে হয়েছে যার জন্য বাবুল সুপ্রিয়র নিশ্চয় খারাপ লেগেছে। উনার দলের কর্মীরা নিশ্চয় বাবুল সুপ্রিয়কে অভিযোগ করেছেন, যে জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এসব হচ্ছে। এতে উনার দলের কর্মীদের প্রতি বাবুল সুপ্রিয়র যে ভালোবাসা, সেখান থেকে উনি এ কথাই বলবেন।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola