West Bengal Election 2021:জিতেন্দ্রর চিঠি ঘিরে আর্থিক বঞ্চনা ইস্যুতে নতুন রাজনৈতিক তরজা

আপনি যদি অনুমতি দিতেন, তাহলে আসানসোল পুরসভা কেন্দ্রীয় প্রকল্পের ২০০০ কোটি টাকা নিতে পারত, যা দিয়ে শহরের অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন করা যেত। প্রথমে কেন্দ্রীয় প্রকল্পের ২০০০ কোটি টাকা রাজনৈতিক কারণে নিতে না দেওয়ার জন্য নিজের দলের পরিচালিত সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ, আর তারপর প্রকাশ্যে পদ ছাড়ার হুঁশিয়ারি। পিএম কিষান নিধি, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বাংলায় রাজনীতির কারণে কার্যকর করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতদিন বিজেপি এই অভিযোগ করত, এখন কার্যত সেই অভিযোগের সুরই শোনা গেল জিতেন্দ্র তিওয়ারির গলায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola