West Bengal Elections 2021: লক্ষ্য সংখ্যালঘু ভোট, নিজের দল ঘোষণা করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি

বিধানসভা ভোটের আগে, নিজের দল ঘোষণা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি (Pirzada Abbas Siddiqui)। বিজেপি (BJP) এবং তৃণমূলকে (TMC) একসঙ্গে নিশানা করেছেন তিনি। যদিও, আব্বাসের দলকে গুরুত্ব দিতে নারাজ দুই দলই। রাজনীতির ময়দানে নিজের দল নামিয়েই তৃণমূল-বিজেপিকে একসঙ্গে নিশানা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। কয়েকদিন ধরেই কখনও আসাদউদ্দিন ওয়েসির মিম, কখনও কংগ্রেসের সঙ্গে বৈঠক করে জল মাপছিলেন আব্বাস। অবশেষে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে, নিজের দল ঘোষণা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola