West Bengal Elections 2021: 'দিলীপ ঘোষ গুণ্ডা, কৈলাস বহিরাগত, কৈলাসের ছেলে গুণ্ডা', বিজেপির লাগাতার 'ভাইপো' আক্রমণের জবাবে Abhishek Banerjee

ভাইপো বলে আক্রমণ করে যাচ্ছেন। সাহস থাকলে নাম নিয়ে দেখান। এবার BJP, CPM ও Congress নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ Abhishek Banerjee। এই ইস্যুতেই বিজেপির রাজ্য সভাপতিকে গুন্ডা বলেও আক্রমণ করেন অভিষেক। নিজের মেজাজেই তার জবাব দিয়েছেন Dilip Ghosh। লাগাতার আক্রমণের পাল্টা ঝাঁঝালো জবাব! ভোটের আগে ‘ভাইপো’ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সাম্প্রতিককালে লাগাতার ভাইপো নিয়ে TMC-র দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে BJP। Abhishek-র আক্রমণের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক Kailash Vijayvargiya-র কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, জবাব দিয়েছেন দিলীপ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola