West Bengal Elections 2021: Sovan Chatterjee-কে গ্রেফতারের দাবিতে সরব Kunal Ghosh, আক্রমণের তালিকা থেকে বাদ গেলেন না Baishakhi Banerjee-ও

শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) গ্রেফতারের দাবি তুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। ছবি দেখিয়ে আইকোর চিটফান্ডের সঙ্গে শোভনের জড়িত থাকার দাবিও করলেন তৃণমূলের মুখপাত্র। যদিও প্রাক্তন মেয়রের দাবি, অর্ধসত্য বলছেন কুণাল। সারদা (Sarada Scam) থেকে নারদ (Narad Scam), একাধিক চিটফান্ড নিয়ে তুঙ্গে উঠল দু’পক্ষের তরজা। বাদ গেলেন না বৈশাখীও (Baishakhi Banerjee)। ভোট আসতেই বঙ্গ রাজনীতির চিত্রানাট্যে ফের চিটফান্ড কেলেঙ্কারির প্রবেশ! ফের কাদা ছোঁড়াছুঁড়ি! হাজার হাজার গরীব মানুষের টাকা পকেটে পুরে রাঘবোয়ালরা কোথায় গেল? ঘুরেফিরে এল সেই প্রশ্ন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির ব্যাটন হাতে শোভন চট্টোপাধ্যায় রাস্তায় নামতেই তাঁর দিকে ধেয়ে এল বছরের পর বছর উত্তর না পাওয়া সেই অমোঘ প্রশ্ন!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola