West Bengal Elections 2021: ফাটলের ছবি আরও স্পষ্ট, নন্দীগ্রামের সভায় নাম না করে অধিকারীদের আক্রমণ মমতার

'কেউ কেউ একটু ইধার-উধার করছে। চিন্তার কারণ নেই।' নাম না করে তৃণমূল ত্যাগীদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'খেজুরির সভা থেকে জবাব দেব', পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একসময় নন্দীগ্রাম কিংবা পূর্ব মেদিনীপুর মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল অধিকারী পরিবার! এক পরিবার থেকে দুই সাংসদ, এক মন্ত্রী, একজন পুরসভার চেয়ারম্যান! হলদি নদীর জলের গতি অবশ্য এখন পাল্টেছে! আর তাই, সেই গড়ে দাঁড়িয়েই একবারও অধিকারী পরিবারের কারও নাম মুখেও আনলেন না তৃণমূল নেত্রী। কিন্তু, নাম না করে ছত্রে ছত্রে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারীকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola