West Bengal Elections 2021: দেশে যখন খাদ্য ও বাসস্থান গুরুত্বপূর্ণ, তখন ১৪ হাজার কোটি টাকায় নতুন সংসদ ভবন কেন', পুরুলিয়ার বিজেপিকে নিশানা শতাব্দীর

আজ পুরুলিয়ার সভায় বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস নেত্রী শতাব্দী রায় (Satabdi Roy)। তিনি বলেন, 'কেন ১৪ হাজার কোটি টাকার নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে? বেঁচে থাকার জন্য খাবার-ছাদের ব্যবস্থা করা বেশি গুরুত্বপূর্ণ। প্রতি অ্যাকাউন্টে ১৫ লক্ষ কালো টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। দুই বছর এমপি ল্যাডের কোনও টাকা নেই। এই টাকা আপনাদের হক, আপনাদের পাওনা। বিজেপি সরকার আপনাদের প্রতিনিয়ত ভুল বোঝাচ্ছে। কোনও সরকার আপনাদের কাছে দুয়ারে সরকারের মতো গিয়েছে? স্বাস্থ্যসাথীর নামে ৫ লক্ষ টাকা পাচ্ছেন। সুযোগ নিচ্ছেন, ভোট না দিলে বেইমানি হবে। বিরোধী পক্ষকে একা সংগঠিত করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের বিরুদ্ধে না বলার মতো একজনই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরের মানুষরা এসে ধমকাচ্ছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola