West Bengal Elections 2021: বিজেপিতে Arindam Sil? 'সেরকমই কথা রয়েছে', বললেন রুদ্রনীল, 'গুজবের দায়িত্ব নিতে পারব না', ট্যুইট-বার্তা অরিন্দমের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2021 01:33 PM (IST)

"আমি হাওড়ার মানুষ। এখান থেকে যদি লড়াইয়ের শুরু হয়, ভালো হয়। যে পথে পার্টি পরিচালিত করবে, সেই পথেই চলব", জানালেন রুদ্রনীল ঘোষ। বিজেপিতে যোগ দিচ্ছেন অরিন্দল শীল? সেপ্রসঙ্গে রুদ্রনীল জানান, "প্রত্যেককেই স্বাগত। সেরকমই কথা রয়েছে।" জল্পনার মধ্যেই ট্যুইট করেন পরিচালক অরিন্দম শীল। ট্যুইটে তিনি লেখেন, "আমি শুধুমাত্র সিনেমা বুঝি। সেটাই আমি করি যা আমি সবথেকে ভালো বুঝি। আমি গুজবের দায়িত্ব নিতে পারব না।"