West Bengal Elections 2021: এবার কি বিজেপিতে Baishali Dalmiya? 'ভোটে দাঁড়ালে বালি থেকেই দাঁড়াব', জানালেন বালির বিধায়ক

১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভায় শুভেন্দু অধিকারী-সহ ১০ জন বিধায়ক বিজেপিতে যোগ দেয়। তাদের মধ্যে শুভেন্দু-সহ ৬ জনই ছিলেন তৃণমূলের। এই প্রেক্ষাপটে রবিবার ফের বাংলায় আসছেন অমিত শাহ। সভা করবেন হাওড়ায়। আর এই সভা ঘিরেই তৃণমূলে ফের ভাঙনের জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর বালির বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya) যোগ দিতে পারেন বিজেপিতে। 'এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ভোটে দাঁড়ালে বালি থেকেই দাঁড়াব', জানালেন বৈশালী ডালমিয়া।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola