West Bengal Elections 2021: Baishali Dalmiya-কে বহিষ্কারের পর রণক্ষেত্র লিলুয়া, জখম এক পুলিশকর্মী

বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে (Baishali Dalmiya) দল থেকে বহিষ্কারের পরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল লিলুয়া (Liluah)। অভিযোগ উঠল গুলি, বোমা, ভাঙচুর ও অগ্নিসংযোগের। গুলিবিদ্ধ হয়েছেন একজন। জখম হয়েছেন একজন পুলিশকর্মী। হামলার ঘটনায় একে অপরকে দুষছে বিজেপি (BJP) এবং তৃণমূল (TMC)। জ্বলছে বাইক। রাস্তাজুড়ে বোমার দাগ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভাঙা বাইক, কাঁচের টুকরো। ২৩ জানুয়ারির সকালে এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার লিলুয়া।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola