Covid Vaccine: স্টকে ভ্যাকসিন নেই, একথা কি এখনও বলতে পেরেছে রাজ্য? প্রশ্ন তুললেন জগদীপ ধনকড় , কটাক্ষ তৃণমূলের

করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়তেই, রাজ্যজুড়ে ভ্যাকসিনের এমনই হাহাকারের অভিযোগ সামনে এসেছে। কেন্দ্রের বিরুদ্ধে চাহিদার তুলনায় একদমই সামান্য সংখ্যক ভ্যাকসিন পাঠানোর অভিযোগ বারবারই তুলছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে এবার পাল্টা তৃণমূল সরকারের ভুমিকা নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যপাল। 

লাইনে দাঁড়ানোই সার। ঝুলছে নো ভ্যাকসিন বোর্ড। মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন। করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়তেই রাজ্যজুড়ে এমনই ভ্যাকসিনের হাহাকারের অভিযোগ সামনে এসেছে। কেন্দ্রের বিরুদ্ধে চাহিদার তুলনায় একদমই সামান্য  সংখ্যক ভ্যাকসিন পাঠানোর অভিযোগ বারবারই তুলেছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে এবার পাল্টা তৃণমূল সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যপাল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola