Sonali Guha Letter: 'আদর্শের জন্য নয়, মান-অভিমানের জন্য দলে এসেছিলেন', সোনালির চিঠি নিয়ে প্রতিক্রিয়া জয়প্রকাশের

দল ছাড়ার জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে দুঃখপ্রকাশ করলেন সোনালি গুহ (Sonali Guha)। লিখেছেন, "আমার প্রণাম নেবেন, আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। সেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।"

এই নিয়ে রাজ্য বিজেপির (BJP) সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "সোনালি গুহর ট্যুইটে বিজেপি ও তৃণমূলের নাম নেই। ব্যক্তিগত মান-অভিমানের আখ্যান সেই ট্যুইটে রয়েছে। সোনালিদির মুখে মতাদর্শে কথা শুনতে পাচ্ছি না। বিজেপিতে যোগদান করেছিলেন স্বেচ্ছায়। তাঁকে কেউ জোর করে যোগদান করায়নি। নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে দল ছাড়ছেন। কোনও মতাদর্শের জন্য তিনি বিজেপিতে আসেননি। মান-অভিমানের জন্যই বিজেপিতে এসেছিলেন তা ওঁনার কথা থেকেই প্রমাণ হচ্ছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola