Murder in Malda: চার মাস ধরে বাড়িতে একাই থাকত খুনে অভিযুক্ত, ঢুকতে দিত না পরিচারিকাকেও

মালদার (Malda) কালিয়াচক-হত্যাকাণ্ডে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, চার মাস ধরে বাড়িতে একাই থাকত খুনে অভিযুক্ত আসিফ মহম্মদ। অনলাইনে অর্ডার দিয়ে খাবার আনাত। প্রতিবেশীদের জানিয়েছিল, কিছুদিনের জন্য পরিবারের সদস্যরা বাইরে গিয়েছেন। সন্দেহ এড়াতে বাড়িতে পরিচারিকাকেও ঢুকতে দেয়নি অভিযুক্ত। বাড়ি লাগোয়া গুদামঘরে দেওয়াল কাটা রয়েছে। সেখানে দেহ পোঁতা রয়েছে কি না তা দেখা হচ্ছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola