Narada Scam Probe: 'মানসিক চাপে রয়েছেন শোভন', বললেন বৈশাখী

এসএসকেএমে ভর্তি শোভন চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। মানসিক চাপ বাড়িয়েছে সাম্প্রতিক পরিস্থিতি। গতকাল রাতে এসএসকেমে শোভন চট্টোপাধ্যায়ের কেবিন থেকে বেরিয়ে এই দাবি করেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে মদন মিত্রর সঙ্গে দেখা করার নাম করে, নিরাপত্তা রক্ষীকে ঠেলে সরিয়ে দু’ জন শোভন চট্টোপাধ্যায়ের ঘরে জোর করে ঢুকে পড়েন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola