Sarada Scam Probe Update: এবার জোড়াসাঁকোর TMC প্রার্থী বিবেক গুপ্তকে তলব ইডি-র, সোমবার হাজিরার নির্দেশ

এবার সারদাকাণ্ডে (Saradha Scam) তৃণমূল প্রার্থীকে সমন পাঠালেন ইডি-র আধিকারিকরা। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে (Vivek Gupta) সমন করেছে ইডি (ED)। ইডির তরফে জানানো হয়েছে, সারদাকাণ্ডের তদন্ত করতে গিয়ে তাঁর নাম উঠে আসে। সুদীপ্ত সেনের সঙ্গে বিবেক গুপ্তের কোম্পানির আর্থিক লেনদেন হয়েছিল বলে জানা যাচ্ছে। আগামী সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ডাকা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola