Chief Secretary PC: করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য ১৩০০ ICU রাজ্যে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  23 Jun 2021 07:39 PM (IST)
ABP News

 


নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব বলেন, "নির্বাচনের কারণে রাজ্যে করোনা সংক্রমণের হার ৩.৪৩ শতাংশ থেকে বেড়ে ৩৩ শতাংশের বেশি হয়েছিল। আবার রাজ্যে করোনা সংক্রমণের হার ৩.৬১ শতাংশ হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে আড়াইশোর বেশি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। কনটেনমেন্ট জোনে বিশেষ টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও কেন্দ্র সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য টিকার সরবরাহে সমস্যা হচ্ছিল। বিভিন্ন দেশে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউতে শিশুদের উপরে প্রভাব পড়ছে। কিন্তু আমাদের দেশে এখনও ০-১৮ বছর বয়সীরা টিকাকরণের আওতার মধ্যে আসেনি। ১২ বছর বয়সী বাচ্চার মায়েদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানো হয়েছে। তৈরি হয়েছে অনেক সেফ হোম। জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য বেডের সংখ্যা বাড়ানোর লক্ষ্য। জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য ১৩০০ আইসিইউ।" অক্সিজেন সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব।


করোনা ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। বুধবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ৩৩ লক্ষ সুপার স্প্রেডারকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমরা ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম, কিন্তু পাইনি। ৩ কোটি ভ্যাকসিন পেলে আমরা ২ কোটি টিকা নিতাম। ১ কোটি ভ্যাকসিন বেসরকারি ক্ষেত্রে দেওয়া হত।


 


 

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • Chief Secretary PC: করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য ১৩০০ ICU রাজ্যে

TRENDING VIDEOS

"সারা দুনিয়াতে তাঁর পক্ষে জনমত তৈরি হয়েছে...", চিন্ময়কৃষ্ণ প্রভু প্রসঙ্গে দিলীপ ঘোষ11 Hour ago

লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি11 Hour ago

পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির12 Hour ago

"কাদের সুপারিশে টাকা লুঠ? খুঁজে বের করা হবে", বার্তা মুখ্যমন্ত্রীর | ABP12 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন