TMC vs BJP: হাওড়ার বাগনানে আক্রান্ত BJP, কাঠগড়ায় TMC

হাওড়ার বাগনানে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হন বেশ কয়েকজন বিজেপি সমর্থক। এদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোকে কেন্দ্র করে। বিজেপির দাবি, বাগনান কলেজের টিএমসিপি-র সদস্যদের সঙ্গে তাদের সমর্থকদের ক্লাবের বিবাদ চলছিল। অভিযোগ, বাগনান কলেজের বিসর্জন শোভাযাত্রা চলাকালীন আচমকাই টিএমসিপি সদস্যরা বাঁশ, লাঠি, হকি স্টিক নিয়ে হামলা চালায়। বিজেপি সমর্থকদের বেধড়ক মারধর করে। লাঠির ঘায়ে মাথা ফাটে ২ জনের। বিজেপির দাবি, পায়ের তলার মাটি সরে যাওয়াতেই এই হামলা। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola