Covid Updates: অ্যাম্বুল্যান্স অপ্রতুল, করোনা আক্রান্তদের হাসপাতালে নিয়ে যেতে পাশে দাঁড়ালেন টোটোচালক

করোনা আবহে বাড়ছে অ্যাম্বুল্যান্সের চাহিদা। এবার সেই সঙ্কট মেটাতে এগিয়ে এলেন খড়গপুরের (Kharagpur) এক টোটোচালক। সহযোগিতার হাত বাড়াল স্থানীয় ক্লাবও। খড়গপুরের গুরুদ্বার এলাকার বাসিন্দা টি গিরি পেশায় টোটোচালক। অ্যাম্বুল্যান্স-সঙ্কটকালে বছর আটত্রিশের ওই টোটোচালক এগিয়ে এসেছেন। তাঁর টোটোতে করেই করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি। আর্থিকভাবে দুর্বল রোগীদের বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন ওই টোটো চালক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola