✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Legislative Council Voting Passed: বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাস বিধানসভায়

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  07 Jul 2021 11:56 AM (IST)
ABP News

বিধানসভায় বিধান পরিষদ (Legislative Council) গঠনের প্রস্তাব পাস। দুই- তৃতীয়াংশ ভোটে এই প্রস্তাব পাস করা হয়। ভোটাভুটিতে অংশ নেন ২৬৫ জন বিধায়ক। সরকারপক্ষে ভোট দিয়েছিলেন ১৯৬ জন বিধায়ক। এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন ৬৯ জন বিধায়ক। এদিন সকাল থেকে বিধান সভা বারবার উত্তাল হয়ে ওঠে সরকার পক্ষ ও বিরোধী পক্ষের তরজায়। পরিষদ গঠনের প্রস্তাব পাস হতে ফের প্রবল উত্তজিত হয়ে ওঠে বিধানসভা। বিধান পরিষদ আবার ফিরিয়ে আনতে চাইছে সরকার পক্ষ। কিন্তু এতেই বিরোধী পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়, ‘সরকারি অর্থের অপচয় ও কয়েকজনকে ক্ষমতায় আনতেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার।’ যদিও পালটা যুক্তি দিয়েছে তৃণমূলও। তাঁদের বক্তব্য, ‘বিধান পরিষদের অধিকার সংবিধান স্বীকৃত।’ তৃণমূলের পক্ষ থেকে আরও বলা হয়, ‘সমাজের বিভিন্ন অংশের মানুষকে সমান সুযোগ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। ভোটের পর থেকে দেখে এসেছি, ক্রমাগত রাজ্যজুড়ে হিংসার ঘটনা বেড়েই চলেছে। আমাকে নিয়ে নানা রকম মন্তব্য করা হয়েছে। আমি নিজে কিছুই জবাব দিতে চাই না। তবে মানুষই জানে সব কিছু। মেদিনীপুর গিয়ে একবার দেখা হোক।’ রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে এমন মন্তব্যের পর শুভেন্দুর তীব্র বিরোধিতা তৃণমূল কংগ্রেসের বিধায়করা। শুভেন্দুর মন্তব্যের পর ক্রমেই আরও উত্তাল হয়ে ওঠে বিধানসভা। শুভেন্দু বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময়ও তুমুল ঝামেলা হয় সরকার ও বিরোধী পক্ষের বিধায়কদের মধ্যে।

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • Legislative Council Voting Passed: বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাস বিধানসভায়

TRENDING VIDEOS

CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা2 Hour ago

১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?2 Hour ago

"১০৫টা পুলিশ এক লক্ষ মানুষকে সামলাতে পারে?...", প্রশ্ন CM Suvendu Adhikari-এর2 Hour ago

নভেম্বরে পুর-ভোট, তার আগে এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.