West Bengal Board Examinations: জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক, মাঝ অগাস্টে মাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্থ গ্রাম বাংলা। তার উপর চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ। এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার মাধ্যমিকের আগে হবে উচ্চ মাধ্যমিক। জুলাইয়ের শেষে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারপর অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কবে হবে, তা নিয়ে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য রিপোর্ট আকারে জমা পড়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। তারই ভিত্তিতে পরীক্ষার নতুন নির্ঘণ্ট ঘোষণা করলেন এদিন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola