West Bengal Election 2021: আব্বাস মঞ্চে উঠতেই বক্তৃতা থামালেন অধীর..তারপর?

ব্রিগেড সমাবেশের দিনও, কংগ্রেস-ISF জোট নিয়ে জল্পনা আরও উস্কে দিল এই ছবি। রবিবার ব্রিগেডে বিমান বসু, স্বপন বন্দ্যোপাধ্যায়, নরেন চট্টোপাধ্যায়, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্যর পরই বক্তা ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বক্তৃতার শুরুতে ব্রিগেডের ভিড় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তখন চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন অধীর। অধীর চৌধুরীর বক্তৃতা চলাকালীনই ব্রিগেডে পৌঁছোন জোটের আরেক শরিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি। আব্বাস সিদ্দিকি যখন গাড়ি থেকে নেমে মঞ্চে উঠছেন, তখন বক্তৃতা দিচ্ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আব্বাস সিদ্দিকি মঞ্চে উঠতেই ISF সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এরপরই বক্তৃতা থামিয়ে দেন অধীর চৌধুরী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola