West Bengal Elections 2021: আর প্রার্থী হতে চান না TMC বিধায়কসমীর চক্রবর্তী, জানালেন সোশাল মিডিয়া পোস্টে

এবারের বিধানসভা নির্বাচনে আর লড়তে চান না বাঁকুড়ার (Bankura) তালড্যাংরার তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক (MLA) সমীর চক্রবর্তী (Samir Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় এই মর্মে পোস্ট করে তিনি লেখেন ‘আমি দলনেত্রীকে জানিয়েছি আমি দলের হয়ে প্রচার করবো, প্রার্থী হতে চাই না’। তিনি ২০১৬ সালে প্রথমবার সিপিএম-এর (CPM) অমিয় পাত্রর (Amiya Patra) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জিতে বিধায়ক হয়েছিলেন। এরপরে লোকসভা নির্বাচনের সময় তাঁর কেন্দ্রে কয়েক হাজার ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল। গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচনে না লড়ার কথা ঘোষণা করেন সমীরবাবু।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola