TMC News: লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুঁশিয়ারি TMC নেতার। ABP Ananda Live

BJP News: যারা বিজেপিকে ভোট দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিনহাটার তৃণমূল নেতা। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতির মন্তব্য়ে তৈরি হয়েছে বিতর্ক। কারওর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। বীরভূম লোকসভা জয়ের পর, সাঁইথিয়ায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বনগ্রাম পঞ্চায়েতের দলেরই উপপ্রধানের বিরুদ্ধে । ৬৬ বিঘা খাস জমি দখল করা ও পঞ্চায়েতের তহবিল তছরুপের । অভিযোগ তুললেন তৃণমূল পঞ্চায়েত সদস্যদের একাংশ। বিক্ষুব্ধরা চিঠি দিয়েছেন জেলাশাসক ও সাঁইথিয়ার BDO-কে। তাঁদের  অভিযোগ, ৬৬ বিধা সরকারি জমি একা দখল করে চাষ করছেন তৃণমূল উপপ্রধান। দলের নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানছেন । তৃণমূলের অঞ্চল সভাপতিও। যদিও দলের একাংশের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল উপপ্রধান। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola