নাগরিকত্ব আইন তৈরির মাধ্যমে শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল করতে পেরেছি : দিলীপ ঘোষ
একশো উনিশতম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "এই প্রথম বিজেপির কার্যকর্তারা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির সামনে মাথা উঁচু করে যাওয়ার সাহস করতে পেরেছেন। আমরা তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি। সম্মান জানাচ্ছি। মনের ভিতর সঙ্কট নিয়ে ভয় নিয়ে গ্লানি নিয়ে এই প্রথমবার তাঁর স্বপ্ন খানিকটা সফল করেছি। তাঁর বলিদান স্বার্থক করতে সচেষ্ট আমরা।" তাঁর কথায়, দ্বিতীয়বার দেশ বিভাজনের পরে লক্ষ লক্ষ হিন্দু পরিবার পূর্ব-পশ্চিম পাকিস্তান থেকে চলে এসেছিলেন। তাদের উপর যা অত্যাচার হয়েছিল, তাদের সম্মান দেওয়ার জন্য আমরা একটা নাগরিকত্ব আইন তৈরি করতে পেরেছি।
Tags :
Syama Prasad Mukherjee Birth Anniversary Virtual Meeting State President Abp Ananda BJP Dilip Ghosh