সিডনির পর ব্রিসবেন, ফের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার সিরাজ, অশ্রাব্য ভাষায় আক্রমণ সুন্দরকেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jan 2021 05:54 PM (IST)

সিডনি টেস্টের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বিতর্ক। এবার ব্রিসবেনে ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। ফের দর্শকদের নিশানায় মহম্মদ সিরাজ। তাঁকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। জানা গিয়েছে, ওয়াশিংটন সুন্দরকে উদ্দেশ্য করেও কটূক্তি। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তিনি। ভারতীয় দলের অভিযোগ পেয়ে বেশ কয়েকজন দর্শককে বের করে দেওয়া হয় মাঠ থেকে।