Ananda Sakal I: ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে আজ উপ নির্বাচন। Bangla News

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  23 Jun 2022 11:24 AM (IST)
ABP News

ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে আজ উপ নির্বাচন।আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগর, ৪ কেন্দ্রে সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়েছে। চারটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২২ জন প্রার্থী।
মোট ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন। এই চার বিধানসভার ২২১টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩টিকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার ভোটগণনা।


ত্রিপুরায় উপ নির্বাচনে উল্লেখ্যযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালী কেন্দ্রে তিনি লড়ছেন। ২০১৮-য় বিজেপির আশিস সাহা ওই কেন্দ্রে জিতেছিলেন। এ বার তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে মানিকের প্রতিদ্বন্দ্বী। রয়েছেন তৃণমূলের সংহিতা ভট্টাচার্য। আগরতলা কেন্দ্রে আর এক পদত্যাগী বিধায়ক সুদীপ রায়বর্মন এবার কংগ্রেসের টিকিটে লড়ছেন। রয়েছেন তৃণমূলের পান্না দেব এবং বিজেপির অশোক সিন্হা। ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল ও বামেরা প্রার্থী দিলেও কংগ্রেস সমর্থন করছে উপজাতি দল তিপ্রা মথাকে। অন্যদিকে, সিপিএম বিধায়ক রমেন্দ্র দেবনাথের মৃত্যুতে উপ নির্বাচন হচ্ছে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে।

  • হোম
  • ভিডিও
  • ত্রিপুরা
  • Ananda Sakal I: ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে আজ উপ নির্বাচন। Bangla News

TRENDING VIDEOS

"পুলিশকে গুলি করলে পুলিশ তো পুষ্পবৃষ্টি করবে না", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী13 Hour ago

'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের13 Hour ago

যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন13 Hour ago

'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার13 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন