বিশ্রাম নিয়ে এশিয়া কাপ দলে ফিরেছেন বিরাট কোহলির, তাঁর দিকে নজর থাকাটাই স্বাভাবিক
বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় একেবারে ওপরের সারিতে রয়েছেন বাবর আজম, তাঁকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা যে ম্যাচই খেলুন না কেন, তাঁকে ঘিরে উন্মাদনা থাকবেই
রোহিতের ডেপুটি কেএল রাহুলও একা হাতেই ম্যাচের রঙ বদলে দিতে পারেন, বিশ্বকাপের আগে তাঁর ফর্মের দিকে সকলেরই নজর রয়েছে
শেষ ভারত-পাকিস্তান ম্যাচে টিম ইন্ডিয়ার টপ অর্ডারকে ছিন্নভিন্ন করে দেওয়া শাহিন আফ্রিদির দিকেও বিশেষ নজর থাকবে
বর্তমানে ভারতীয় দলের সম্ভবত সবথেকে ইনফর্ম ব্যাটার সূর্যকুমার যাদব, তিনি কিন্তু একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে হারানোর পেছনে মহম্মদ রিজওয়ানের দুরন্ত অর্ধশতরানের ভূমিকা রয়েছে। সেরা ফর্মে না থাকলেও, তাঁকে অবহেলা করা যায় না
টি-টোয়েন্টিতে লেগ স্পিনারদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ, ভারতের জন্য তাই যুজবেন্দ্র চাহালের ফর্ম ভীষণ গুরুত্বপূর্ণ
ভারতীয় দলে যেমন চাহাল আছেন, তেমনই পাকিস্তানের কাছে আছে শাদাব খান
পাকিস্তানের হয়ে ফখর জামানের কাঁধেও ব্যাট হাতে গুরুদায়িত্ব থাকবে