রোজ কর্নফ্লেক্স খেলে স্বাস্থ্যে কী প্রভাব পড়ে, তা কি জানা আছে?

বিশেষজ্ঞরা জানান, কর্নফ্লেক্স খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে উপকারী উপাদান

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁরা খাবারের তালিকায় নিয়মিত রাখুন কর্নফ্লেক্স

সকালে একবাটি দুধের সঙ্গে কর্নফ্লেক্স খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। এর ফলে অন্যান্য কোনও খাবার খাওয়ার ইচ্ছাও থাকে না

বিশেষজ্ঞদের মতে, অনেকেই কর্নফ্লেক্সের সঙ্গে চিনি দিয়ে খান। চিনির পরিবর্তে ড্রাই ফ্রুটস ব্যবহার করুন

হজমের জন্য দারুণ উপকারী কর্নফ্লেক্স। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে

রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে কর্নফ্লেক্স

এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করে

কর্নফ্লেক্স খেলে দৃষ্টিশক্তি প্রখর হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তার সঙ্গে চোখের নানা সমস্যাও দূর করে

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ, প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন