দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ে করে এখন চর্চায় হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টিউয়ার্ট।



হলিউডের চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন ক্রিস্টেন।



২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন এই সমকামী যুগল, ২০২১ সালে সারেন বাগদান ও।



লস অ্যাঞ্জলসে জন্ম ক্রিস্টেনের। বাবা ও মা দুজনেই যুক্ত ছিলেন বিনোদন দুনিয়ার সঙ্গে।



মাত্র ১২ বছর বয়সে অভিনয়ে পা রেখেছিলেন ক্রিস্টেন, সেখান থেকেই নজর কাড়েন তিনি।



এরপরে একের পর এক ছবি করেন ক্রিস্টেন, কিন্তু তাঁকে বিশ্ব জোড়া খ্যাতি দিয়েছিল একটি সিরিজ



২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চলেছিল ‘টোয়াইলাইট’ সিরিজ। সেখানেই মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন ক্রিস্টেন স্টিউয়ার্ট



তারপরে ক্রিস্টেন স্টিউয়ার্টকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিক্যুয়ালের সঙ্গে তাঁর জনপ্রিয়তা বেড়েছে।



কাল্পনিক এই সিনেমাগুলির গল্প আবর্তিত হয়েছিল একজন ভ্যাম্পায়ার ও একজন মানুষের প্রেমের কাহিনী নিয়ে।



কেরিয়ারের একটা দীর্ঘ সময় ক্রিস্টেন স্টিউয়ার্ট অন্যধারার ছবিতে অভিনয় করে কাটিয়েছেন