Image Source: PIXABAY

বছরের শেষ দিন মানেই পার্টি! এমন শীতের বিকেলে টি-পার্টি করলে কেমন হয়?

সেক্ষেত্রে চায়ের সঙ্গে মেনুতে কী কী খাবার থাকবে, তা ঠিক করতে কিছুটা সমস্যা হতে পারে।

শীতের বিকেলে টি-পার্টি করলে সঙ্গে রাখতে পারেন, বিভিন্ন স্বাদের 'পেস্ট্রি'। উষ্ণ পানীয়ের সঙ্গে এর যুগলবন্দি অনন্য।

বিভিন্ন রকমের চিজ, সঙ্গে ক্র্যাকার দিয়ে একটা 'প্ল্যাটার' সাজিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করবেন নাকি?

মিষ্টির একঘেয়ে স্বাদ কাটাতে টক টক 'লেমন বার'-ও রাখতে পারেন।

পুরু ক্রিম ভরে গরমাগরম 'স্কোন' পরিবেশন করুন। অতিথিরা চায়ের সঙ্গে দুর্দান্ত উপভোগ করবেন।

শসা দিয়ে তুখোর 'স্যান্ডউইচ' এই ধরনের পার্টিতে নতুন স্বাদ আনতে পারে। এটিও রাখতে পারেন।

তবে যেহেতু এটি টি-পার্টি, তাই একাধিক ফ্লেভারের চা থাকা আবশ্যক।

বিভিন্ন ফ্লেভারের 'হার্বাল টি'-র বিকল্প তৈরি রাখুন। অতিথিদের যেমন পছন্দ, তেমন উপভোগ করবেন।

শীত মানে নিজের মতো করে আনন্দের সময়। চায়ের পার্টিতেও সেই আনন্দ সম্ভব। প্রয়োজন শুধু উপযুক্ত প্রস্তুতির।