স্বাভাবিকভাবেই ভারতীয় দলকে হংকংয়রে বিরুদ্ধেও নেতৃত্ব দেবেন রোহিত শর্মা

অফফর্মের কেএল রাহুলের ফর্মে ফেরার বড় সুযোগ রয়েছে এই ম্য়াচে

তিনে নম্বরে কোহলির জায়গা পাওয়া নিয়ে এখনও কোনও সংশয় তৈরি হয়নি

গত ম্যাচে বাজে শট খেলে আউট হওয়া সূর্য এই ম্যাচে ভুল শুধরে নিতে চাইবেন

'ম্যান অফ দ্য মোমেন্ট' হার্দিক পাণ্ড্য দলে সম্ভবত সবার আগে জায়গা পাবেন

অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাডেজার স্থান তো পাকাই

ঋষভ পন্তের দলে ফেরার সম্ভাবনা থাকলেও, এই ম্যাচে হয়তো তাঁর বদলে দীনেশ কার্তিকই খেলবেন

ভারতীয় বোলিং বিভাগের নেতা ভুবনেশ্বর কুমার তো থাকবেনই

আবেশ খানকে আরও এক ম্যাচ খেলিয়ে পরখ করে দেখা হতে পারে, তবে তাঁর বদলে পন্তও কিন্তু দলে ঢুকতে পারেন

অর্শদীপ পাকিস্তানের বিরুদ্ধেও দুই উইকেট নিয়েছেন, তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই উঠে না

আগের ম্যাচটা খারাপ গেলেও, দলের একমাত্র লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল একাদশে সুযোগ পাচ্ছেনই