গত ম্যাচের মতো এই ম্যাচেও ভারতীয় অধিনায়ক কেএল রাহুল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন

জিম্বাবোয়ে শুরুটা একটু দেখেশুনে করলেও জিম্বাবোয়েকে ২০ রানে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ

শার্দুল ঠাকুর এরপর একই ওভারে দুই উইকেট নিয়ে জিম্বাবোয়েকে ব্যাকফুটে ঠেলে দেন

সিকন্দর রাজা এই ম্যাচেও ব্যর্থ, ১৬ রানে আউট হন তিনি

শেষের দিকে রায়ান বার্লের অপরাজিত ৩৯ রানের সুবাদে ১৫০-র গণ্ডি পার করলেও ১৬১ রানে থেমে যায় জিম্বাবোয়ে

ভারতের হয়ে ম্যাচে সর্বাধিক তিনটি উইকেট নেন শার্দুল

আজ ধবনের সঙ্গে রাহুল ওপেন করতে নামলেও, মাত্র ১ রানেই এলবিডব্লু হয়ে ফেরেন তিনি

গত ম্যাচের দুই নায়ক শিখর ধবন ও গিল উভয়েই ৩৩ রান করে আউট হয়ে যান

লুক জংওয়ে দুই উইকেট নিয়ে মাঝে ভারতকে একটু চাপে ফেলেছিলেন বটে

তবে সঞ্জু স্যামসনের অপরাজিত ৪৩ রানের সুবাদে পাঁচ উইকেটে ম্যাচ ও সিরিজ জেতে ভারত, ম্যাচ সেরা হন সঞ্জু