কলকাতা: ভালো সময় আসুক না আসুক, অপেক্ষায় থাকবেন না, দেখবেন অজান্তে ভোরের আলোর মতো আপনাকে কখন ভালোবেসে জড়িয়ে ধরবে। ব্যাস, ভুলে যাবেন, আগে কী হয়েছিল, কতটা যন্ত্রনা গভীরে রয়েছে। সব এক মুহূর্তেই ম্নান। একরাশ ভালো লাগা নিয়ে আপনি দিন কাটাবেন। তাই কিছু না ভেবেই একবার দেখে নিন আজকের রাশিফল। ভাল খবর হলে আবেগে মাতবেন না, খারাপ হলে সতর্ক থাকুন, এই দুইয়ের মিশেলেই আপনার জীবন। আজ ৮ নভেম্বর, মঙ্গলবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।

মেষ- কাজের জন্য বাইরে যেতে হতে পারে। লটারি থেকে আয় হতে পারে। আজ অতিথি আসতে পারে বাড়িতে, পেতে পারেন উপহার।ব্যবসায় আয় বাড়বে। শরীর নিয়ে খেয়াল রাখুন, নয়তো কাজে অসুবিধায় পড়বেন।  পড়ুয়াদের জন্য আজকের দিনটি খুবই ভাল। 

বৃষ- প্রেমের বিবাদ মিটে যেতে পারে, ফিরে আসতে পারে বিশ্বাস।প্রিয়জনের ভালোবাসা পাবেন।  বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে।  নিজের অসুবিধার কথা সবাইকে জানাবেন না। আবেগে নিয়ন্ত্রন রাখুন, নইলে সমস্যা বাড়বে । 

মিথুন- ব্যবসায় সুখবর আসছে।কাজের জায়গায় নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে।পরিবারের সদস্যদের শরীর নিয়ে চিন্তা বাড়বে। স্নায়বিক অসুখের কারণে কষ্ট পেতে পারেন। 

 
সিংহ- পড়ুয়াদের জন্য নতুন পথ খুলবে। ঘুরতে যাওয়ার প্ল্য়ান সফল হবে।কাজের জায়গায় প্রাপ্তিযোগ দেখা দিতে পারে। কথার বলার সময় সতর্ক থাকুন, বুঝে বলুন। কর্মজীবনে সুযোগ ভাল আসবে। শরীর নিয়ে সতর্ক থাকুন।    

কন্যা-  লেনদেনের বিষয়ে সতর্ক হন। আসছে ভ্রমণের সুযোগ। কাজের জায়গায় উন্নতি।বাইরে বেরোলে একটু সাবধানে চলাফেরা করুন। আপনার পরিবারের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন।অপ্রিয় সত্যি বলতে গিয়ে অসুবিধায় পড়তে পারেন। 

তুলা- রাস্তাঘাটে সমস্যায় পড়তে পারেন, সতর্ক থাকুন।ঝামেলায় জড়াতে পারেন। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে।  ব্যবসায় চাপ বাড়লেও, উন্নতির সম্ভাবনা রয়েছে।  ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে । 

বৃশ্চিক- পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। বন্ধুদের ব্যবহারে আঘাত পেতে পারেন।জমি কেনার আগে চিন্তা ভাবনা করুন। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ আসছে। শরীর নিয়ে সতর্ক থাকুন।  বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন । বহুদিনের আটকে থাকা কাজ আজ সফল হবে।বন্ধুদের সঙ্গে বুঝে ব্যবহার করুন।  

ধনু- আইনি ঝামেলায় জড়াতে পারেন। কাজের জায়গায় সমস্যা বাড়বে। সাবধানে চলাফেরা করুন।সন্তানদের চাকরির যোগ। আবেগ নিয়ন্ত্রণে রাখুন নইলে বিপদ বাড়বে। একাকিত্বে ভুগতে পারেন। প্রিয় জনের থেকে ভালোবাসা পাবেন।  

মকর- প্রেমে অশান্তি তৈরি হতে পারে।বন্ধুদের থেকে উপকার পেতে পারেন। সাবধানে চলাফেরা করবেন।   ব্যসায় উন্নতির সম্ভাবনা।চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। 

কুম্ভ-  সন্তানের চাকরির যোগ। সামান্য ভুলে বড় ক্ষতি।  রীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। শরীর নিয়ে সতর্ক থাকুন। কাছের মানুষ থেকে আঘাত পেতে পারেন। 

মীন- অকারণে অপমানিত হতে পারেন।। ভ্রমণের জন্য আলোচনা। ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্যে সুখের দিন ফিরবে। বাড়তি কথা থেকে বিরত থাকুন, না হলে সমস্যায় পড়বেন।