Tata Nexon CAMO : উৎসবের আগে ধামাকা টাটার, নিয়ে এল নেক্সন ক্য়ামো এডিশন, আলাদা কী আছে ?
Nexon CAMO Launched : সাধারণ নেক্সনের থেকে কোথায় আলাদা এই গাড়ি। কী দাম পড়বে নতুন এডিশনের। এখানে রইল গাড়ির যাবতীয় তথ্য।

Nexon CAMO Launched : পুজোর মাঝে আর একমাস । তার আগেই টাটা নিয়ে এল নেক্সনের নতুন ক্যামো এডিশন। সাধারণ নেক্সনের থেকে কোথায় আলাদা এই গাড়ি। কী দাম পড়বে নতুন এডিশনের। এখানে রইল গাড়ির যাবতীয় তথ্য।
কত দাম রাখা হয়েছে এই গাড়ির ?
আসলে এটি টাটা নেক্সনের লিমিটেড এডিশন। যেখানে আগের থেকে অনেক বেশি ফিচার পাবেন আপনি। সবথেকে বড় বিষয় এর বিশেষ রং। এবার নেক্সনের নতুন ক্যামো এডিশনে রয়েছে মুনার মিস্ট ও কুর্গ ক্লাউড কালার। দিল্লিতে গাড়ি এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ৯.৯৯ লাখ টাকা। এতে বাইরে কিছু কসমেটিক পরিবর্তন পাবেন গাড়ির। তবে উৎসবের আগে নতুন করে প্রতিযোগী কোম্পানিগুলিকে টক্কর দিতেই টাটা এনেছে এই প্ল্যান।




















