Bajaj Pulsar 150 : বাজাজের এই মডেল নিয়ে উৎসাহের অন্ত নেই ভারতের বাইক বাজারে। এবার সেই বাজাজ পালসারের ২০২৬ নতুন মডেল নিয়ে এল কোম্পানি। দেশে লঞ্চ হল নতুন বাজাজ পালসার ১৫০ । দেখে নিন, কী নতুন রয়েছে বাইকে। কী দাম রেখেছে কোম্পানি ?
বাজাজ পালসারের ২৫ বছর আসলে বাজাজ পালসারের ২৫ বছর উপলক্ষ্য়ে এই নতুন মডেল আনল কোম্পানি। আগের স্টাইল একই রাখলেও এতে বদলে দেওয়া হয়েছে অনেক কিছু। তবে 'ডেফিনেটলি মেল' ট্যাগলাইন থেকে এখনও সরে আসেনি কোম্পানি। যেকারণে আগের মতোই বড় ট্যাঙ্ক রয়েছে বাইকে। যদিও তার সঙ্গে অনেক গ্রাফিক্স ব্যবহার করেছে বাজাজ।
আগের থেকে নতুন কী নতুন ১৫০ পালসারে আপনি পাবেন ১৪৯.৫ সিসির ইঞ্জিন। আগের মতোই এতে থাকছে স্মুথ পাওয়ার ডেলিভারি ও আরও বেশি টর্ক। তবে এতে থাকছে সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। কোম্পানির দাবি, নতুন ফ্রেম ও গিয়ারবক্স এই বাইকে কম গতিতে ভাল রাইডিং অভিজ্ঞতা দেবে। এখানে থাকছে ISG ক্রল মোড, যাতে বাইকে সহজেই ঘোরাতে পারবে রাইডার। সাসপেনশনও আগের থেকে উন্নত হয়েছে বলে দাবি করেছে কোম্পানি।
কত দাম রাখা হয়েছে বাইকের ?
বাইকের সিঙ্গল সিট ভার্সনের দাম রাখা হয়েছে ১.১৫ লাখ টাকা। এটাই বাজাজের নতুন ১৫০ মডেলের বেস মডেলের দাম।
Car loan Information:
Calculate Car Loan EMI