Car Crash Test Rating : কেবল গাড়ি সুন্দর দেখতে দেখেই কিনে নিয়েছেন ? খোঁজ নেননি যাত্রী সুরক্ষার বিষয়ে (Car Safety Test) ! তাহলে নিজের হাতেই পরিবারের সুরক্ষা নিয়ে সমঝোতা করছেন আপনি। জেনে নিন, ভারতের সেইসব গাড়ির বিষয়ে, যেগুলি 'ক্র্যাশ টেস্টিং'য়ে শূন্য রেটিং (Car Crash Test Rating) পেয়েছে।  

Continues below advertisement

যাত্রী সুরক্ষা দিতে ব্যর্থ এই গাড়িগুলিআজকাল গাড়ি কেবল যাতায়াতের জন্য নেন না ক্রেতারা, পরিবারের নিরাপত্তার দিকটাও অগ্রাধিকার দেন। সেই ক্ষেত্রে গাড়ি নেওয়ার আগে এর ক্র্যাশ টেস্ট রেটিং জানতে চান অনেকেই। আপনি জানলে অবাক হবেন, ভারতের অনেক গাড়ি ক্র্যাশ টেস্ট রেটিংয়ে শূন্য পেয়েছে। সম্প্রতি Global NCAP (GNCAP)-এর ক্র্যাশ টেস্টে ভারতের বেশ কিছু জনপ্রিয় গাড়ির ভয়াবহ ফলাফল সামনে এসেছে। এই তালিকায় এমন কিছু গাড়ি রয়েছে যা যাত্রী সুরক্ষা দিতে কার্যত ব্যর্থ।

কেন এই রেটিং আমাদের কাছে গুরুত্বপূর্ণ ?Global NCAP গাড়িগুলিকে ০ থেকে ৫ স্টারের মধ্যে রেটিং দেয়। ০-স্টার পাওয়ার অর্থ হল, দুর্ঘটনার সময় ওই গাড়িটি যাত্রীদের ন্যূনতম সুরক্ষা দিতেও সক্ষম নয়। দেখে নিন তালিকায় কোন কোন গাড়ি রয়েছে:

Continues below advertisement

১ সিট্রোয়েন ই-সি৩ (Citroen e-C3)বৈদ্যুতিক গাড়ির বাজারে এই হ্যাচব্যাকটি বেশ নজর কেড়েছিল। কিন্তু সুরক্ষার দিক থেকে এটি চূড়ান্ত হতাশাজনক। এর রেটিং অ্যাডাল্ট সেফটিতে ০ স্টার ও চাইল্ড সেফটিতে মাত্র ১ স্টার পেয়েছে। ক্র্যাশ টেস্ট রেটিংয়ে বলা হয়েছে, এই গাড়ির বডি স্ট্রাকচার অত্যন্ত দুর্বল। বিশেষ করে পাশ থেকে কোনও ধাক্কা লাগলে (Side Collision) এটি যাত্রীদের বাঁচাতে অক্ষম।

২ মারুতি সুজুকি ইকো (Maruti Suzuki Eeco)ফ্যামিলি কার ও কমার্শিয়াল ভ্যান হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয় হলেও সুরক্ষার বিচারে এটি ডাহা ফেল। গ্লোবাল এনক্যাপ টেস্টে এটি ০ স্টার রেটিং পেয়েছে। এয়ারব্যাগ থাকা সত্ত্বেও দুর্ঘটনার সময় চালকের বুক ও হাঁটুতে মারাত্মক চোটের আশঙ্কা রয়েছে। এর বডি শেলটিও যথেষ্ট মজবুত নয়।

৩ মারুতি সুজুকি এস-প্রেসো (Maruti Suzuki S-Presso)আগে থেকেই মারুতির গাড়ির সুরক্ষা নিয়ে অনেক কথা প্রচলিত আছে। শুরুতে এই গাড়িটি ০ রেটিং পেলেও পরবর্তী সংস্করণে কিছুটা উন্নতি করে ১ স্টার পেয়েছে। বর্তমানে ডুয়াল এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে থাকলেও এর ফুটওয়েল এরিয়া ও মূল কাঠামো এখনও দুর্বল। উচ্চ গতিতে দুর্ঘটনার সময় এই গাড়ি খুব একটা ভরসাযোগ্য নয়।

৪ রেনোঁ কুইড (Renault Kwid)সাশ্রয়ী দাম ও স্টাইলিশ লুকের কারণে কুইড অনেকেরই পছন্দ, কিন্তু সুরক্ষার দৌড়ে এটি পিছিয়ে। সুরক্ষার ক্র্যাশ টেস্টে এটি মাত্র ১ স্টার পেয়েছে। চালকের মাথার সুরক্ষা ঠিকঠাক থাকলেও, বুক ও পায়ের সুরক্ষার মান অত্যন্ত নিম্নমানের।

৫ মহিন্দ্রা বোলেরো নিও (Mahindra Bolero Neo)এমনিতে মহন্দিরার বেশিরভাগ গাড়ি পাঁচ তারা সেফটি রেটিং পায়। তবে শক্তপোক্ত এসইউভি হিসেবে পরিচিত হলেও ক্র্যাশ টেস্টের ফল বোলেরোর ক্ষেত্রে বলছে অন্য কথা। অপ্রত্যাশিতভাবে এটি মাত্র ১ স্টার রেটিং পেয়েছে। বাইরে থেকে মজবুত মনে হলেও সাইড ইমপ্যাক্ট ও শিশুদের সুরক্ষার ক্ষেত্রে এই গাড়িটি ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন : ৩০ বছরে দিয়েছে সেরা তিন গাড়ি, ক্রেটা ছাড়াও হুন্ডাইয়ের এই দুই গাড়ির বিষয়ে জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI