কলকাতা: গাড়ির গতিশীলতা নির্ভর করে তার গিয়ারবক্সের উপরেই। কিন্তু এই গুরুত্বপূর্ণ অংশটির ক্ষেত্রে অনেকেই নজর এড়িয়ে যায়। এবার সেই নজর এড়ানোর পথই যেন এবার বন্ধ করে দিল স্কোডা। ছয় গিয়ারের পরিবর্তে নতুন রূপে নিয়ে এল আট গিয়ারের স্বয়ংক্রিয় স্কোডা কুশাক (Skoda Kushaq 1.0)। সাধারণভাবে যে বাজেটে এই ৮ গিয়ার বিশিষ্ট গাড়ি এনেছে স্কোডা, তা অন্য সকল সংস্থাগুলিকে এই রেঞ্জে রীতিমতো গোল দিয়েছে।

Continues below advertisement

নতুন এই ৮-স্পিড গিয়ারবক্সের গাড়ি নজর কেড়েছে প্রতিটি মহলের। গাড়ি নিয়ে যারা একটু-আধটু চর্চা করেন, তাদের তো বটেই। আগের তুলনায় অনেক বেশি মসৃণ ড্রাইভিং, সঙ্গে আবার 'ক্রিপ ফাংশন'। কম গতিতে গাড়ি চালানোর সময় ল্যাগ বা আটকে আটকে চলার মতো কোনও অভিজ্ঞতাই তৈরি করবে না স্কোডার এই নয়া মডেল। ফলত, ভারতের মতো জনবহুল রাস্তার ক্ষেত্রে এই গাড়ির বিকল্প হয় না বললেই চলে।

তিন সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন হওয়া সত্ত্বেও এটি যথেষ্ট রিফাইনড। স্পোর্টস মোডে গিয়ার শিফটিং দ্রুত হয় এবং প্যাডেল শিফটার চালককে গাড়িতে বাড়তি নিয়ন্ত্রণ বজায় রাখতে সহযোগিতা করে। পাশাপাশি, জাতীয় সড়কে ক্রুজিং এখন আগের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যের হয়েছে। আর জ্বালানি সাশ্রয়ের কথা তো না-বললেই নয়। দেশজুড়ে যখন জ্বালানি নিয়ে তীব্র জ্বালা। তখন স্কোডা দেবে সেই জ্বালা থেকে নিরাময়ের উপায়, লিটার প্রতি প্রায় ১২-১৩ কিলোমিটার মাইলেজ দিতে পারে এই গাড়িটি।

Continues below advertisement

একটা গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স যতটা গুরুত্বপূর্ণ। ততটাই গুরুত্বপূর্ণ তার লুক। রাস্তায় চলার ক্ষেত্রে গাড়ির লুক পথচারী এবং চালক — উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। তবে স্কোডা কুশাক সেই চাহিদা পূরণ করতে সক্ষম। গাড়িটির নতুন ইলুমিনেটেড গ্রিল, হেডল্যাম্প এবং স্কোডা লেটারিং গাড়িটিকে একটি প্রিমিয়াম লুক দিয়েছে। এছাড়াও, গাড়ির ভিতরে রয়েছে ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, প্যানারোমিক সানভিউ, চেয়ার লাগানো ম্যাসাজার এবং ফ্রন্ট পার্কিং সেন্সর। তবে অভাব রয়েছে ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেকের। ফিচার তো অনেক, কিন্তু এটা কি আপনার জন্য পারফেক্ট?  যদি বাজেট ২০ লক্ষ টাকার নীচে? তা হলে তাদের জন্য এই নতুন ৮ স্পিড সম্পন্ন গাড়িটি হতে পারে সেরা নির্বাচন। কিছু আধুনিক ফিচারের অভাব রয়েছে ঠিক। তবে পারফরমেন্সের সেগমেন্টে স্কোডা কুশাক-কে টেক্কা দেওয়া কঠিন।


Car loan Information:

Calculate Car Loan EMI