কলকাতা: অপরিশোধিত তেল আমদানি কমাতে চাইছে ভারত। আর সেই কারণেই বিকল্প জ্বালানির দিকে এই মুহূর্তে নজর দিচ্ছে নরেন্দ্র মোদি সরকার। আর ইতিমধ্যেই E20 ও E85 পেট্রোল বাজারে এসেছে। আর এবার সব ধরনের পেট্রোলে চলতে সক্ষম Wagon R Flex Fuel মডেল সামনে এনেছে মারুতি সুজুকি। 

Continues below advertisement

আরও পড়ুন: শোকজের পর এবার 'কালীঘাট-তৃণমূল' থেকে বহিষ্কৃত ফিরহাদ হাকিম সহ একাধিক নেতা-নেত্রী

আপাতত এই গাড়িটি বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রদর্শন করা হলেও, এর দাম সামনে আসার পর সাধারণ Wagon R E20 পেট্রোল মডেলের সঙ্গে তুলনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, E20 মডেল কেন উচিত নাকি অতিরিক্ত টাকা খরচ করে Flex Fuel সংস্করণ কেনাই লাভজনক?

Continues below advertisement

Wagon R Flex Fuel বর্তমানে শুধুমাত্র ZXi+ ম্যানুয়াল ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এই গাড়ির দাম প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা। সাধারণ পেট্রোল Wagon R ম্যানুয়াল ভ্যারিয়েন্টের তুলনায় এর দাম প্রায় ৮৬ হাজার টাকা বেশি। এই অতিরিক্ত দাম মূলত নতুন পাওয়ারট্রেনে ব্যবহৃত বিশেষ প্রযুক্তির কারণে। E85 জ্বালানির সঙ্গে মানিয়ে নিতে গাড়িতে নতুন ECU, পরিবর্তিত ফুয়েল ট্যাঙ্ক, নতুন ফুয়েল ইনজেক্টর, সেন্সরসহ একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন: কুণালকে 'চোর' স্লোগান বিধানসভায়, "নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ, আপনি উপেক্ষা করতে পারবেন না", পাল্টা বেলেঘাটার বিধায়ক

Flex Fuel গাড়ির সবচেয়ে বড় সুবিধা হল E85 জ্বালানি। এই জ্বালানির দাম E20 পেট্রোলের তুলনায় প্রতি লিটারে প্রায় ২০ টাকা কম। ফলে যাঁদের গাড়ির ব্যবহার বেশি, বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে, তাঁদের জন্য দীর্ঘমেয়াদে জ্বালানি খরচ কমানোর সুযোগ তৈরি হতে পারে।

তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। E85 জ্বালানি ব্যবহারে মাইলেজ সাধারণ E20 Wagon R-এর তুলনায় কিছুটা কম হতে পারে। ব্যবহারকারীরা বলেন, প্রতি লিটার পেট্রোলে E20 Wagon R-এর মাইলেজ ২৩.৫ কিলোমিটার। ফলে, ফ্লেক্স ফুয়েল Wagon R যদি অনেক বেশি রাস্তা চালানো হয়, তাহলে জ্বালানি খরচ কমে যাবে অনেকটা। এর ফলে, যে বাড়তি ৮৬ হাজার টাকা খরচ করা হবে, সেই টাকা উঠে আসবে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল E85 ফুয়েল স্টেশনের সংখ্যা। বর্তমানে এই জ্বালানি সব জায়গায় সহজলভ্য নয়। তবে সরকারের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে প্রায় ৫০০টি পাম্পে E85 জ্বালানি পাওয়া যাবে।

সব দিক বিচার করলে, বেশি ব্যবহারের ক্ষেত্রে Wagon R Flex Fuel অর্থ সাশ্রয়ী হতে পারে। তবে সাধারণ ব্যক্তিগত ক্রেতাদের জন্য বর্তমানে E20 Wagon R এখনও বেশি বাস্তবসম্মত বিকল্প হিসেবেই মনে করছেন বিশেষজ্ঞরা।


Car loan Information:

Calculate Car Loan EMI