হুন্ডাই তাদের পুরোনো সেডান ভার্নাকে (Hyundai Verna) নতুন করে আপডেট করেছে। ফলে, নতুন এই গাড়িতে যুক্ত হয়েছে একাধিক ফিচার। যা এই গাড়িকে সেগমেন্ট লিডার করতে পারে মুহূর্তেই! নতুন ভার্নার (Hyundai Verna) দাম শুরু হয়েছে ১০ লক্ষ ৯০ হাজার টাকা থেকে। যদিও টপ মডেলের দাম পেরিয়ে যাবে ২০ লক্ষ টাকা। বিশেষজ্ঞরা বলছেন ২৫ লাখের কম দামে এই গাড়িই নাকি ফিচারের দিক থেকে সেরা গাড়ি।

Continues below advertisement

নতুন ভার্নার (Hyundai Verna) মূল আলোচনার জায়গা হল এর ১৬ ইঞ্চি অ্যালয় হুইল। এ ছাড়াও এর কালো ক্রোম গ্রিল ও এই গাড়ির ডুয়াল এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প গাড়িটিতে এক অন্য মাত্রা যোগ করেছে। এই গাড়ির ভিতরে আরও বেশ কিছু বদল নিয়ে আসা হয়েছে। নতুন স্টাইলিশ স্টিয়ারিং হুইল এই গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই গাড়িতে (Hyundai Verna) রয়েছে একটি রিয়ার সানশেড, ড্যাশক্যাপ, ৭টি এয়ার ব্যাগ, সাউন্ড ভিউ মনিটর ও ব্লাইন্ড স্পট ভিউ মনিটর। এ ছাড়াও এই গাড়িতে এখন রয়েছে রেন সেন্সিং ওয়াইপার। ড্রাইভারের সিটটা এই গাড়িতে ইলেক্ট্রনিক্যালি অ্যাডজাস্ট করা যায়। এমনকি এই গাড়িতে রয়েছে একটি স্মার্ট ট্রাঙ্ক। আর ভার্নার এই ফেস লিফটে যোগ হয়েছে নতুন রংও।

Continues below advertisement

নতুন এই গাড়িতে থাকবে ১.৫ লিটারের ন্যাচারাল অ্যাসপিরেটেড ইঞ্জিন ও ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন। টার্বো ইঞ্জিনের সঙ্গে এই গাড়িতে মিলবে ডিসিটি অটোম্যাটিক ও ন্যাচারাল অ্যাস্পিরেটেড ইঞ্জিনের সঙ্গে এই গাড়িতে থাকবে সিভিটি বা আইভিটি।

এই গাড়িতে আরও একটা বদল এসেছে। সেটা হল এই গাড়ির নতুন স্টিয়ারিং হুইল। ভ্যেনুর মতো এই গাড়িতেও ৪টে ডট দেওয়া স্টিয়ারিং হুইল রয়েছে। নতুন এই গাড়ি র যে প্রতিদ্বন্দ্বীরা রয়েছে, তাদের থেকে অনেক বেশি ফিচারযুক্ত। কিন্তু নতুন এই আপডেটে নেই কোনও যান্ত্রিক বদল।

স্কোডার স্লাভিয়া (Skoda Slavia) বা ফক্স ভোগেনের ভার্চুসের (2026 Volkswagen Virtus) মতো গাড়িগুলোই কিন্তু ভার্নার টপ মডেলের মূল প্রতিযোগী। যদিও ভারতে এই মুহূর্তে সেডানের (Sedan) বিক্রি বা চাহিদা অনেক কমে গিয়েছে। যার পিছনে সবচেয়ে বড় কারণ হল এসইউভি (SUV)। আর সেই জায়গায় দাঁড়িয়ে নতুন এই ভার্না (Hyundai Verna) কেমন বিক্রি হয়, সেদিকেই কিয়ে রয়েছে দেশের গাড়ি বিশেষজ্ঞরা।


Car loan Information:

Calculate Car Loan EMI