Kia Sorento Now In India: বিদেশের বাজারে জনপ্রিয়তা পাওয়ার পর এবার ভারতে লঞ্চ হল কিয়ার প্রিমিয়াম এসইউভি সোরেন্টো (Kia Sorento launched)। হাইব্রিডের পাশাপাশি অল হুইল ড্রাইভে পাওয়া যাবে এই গাড়ি। ফক্সওয়াগন টেরন ও স্কোডা কোডিয়াকের মতো গাড়ির সঙ্গে এবার পাঞ্জা কষবে এই এসইউভি।
কত দাম রাখা হয়েছে কিয়ার এই গাড়িরকিয়ার এই প্রিমিয়াম এসইউভির বেস মডেলের দাম রাখা হয়েছে ২৭.৯৯ টাকা। তিন সারির এই মডেলে আপনি পাবেন পেট্রোল হাইব্রিড অপশন। সঙ্গে থাকছে অল হুইল ড্রাইভ ও ডিজেলের বিকল্প। ৩০ লাখ টাকা থেকে আপনি পাচ্ছেন হাইব্রিড অপশন। এর টপ এন্ড ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৪০ লাখ টাকার ওপরে।
আয়তনে কত বড় কিয়া সোরেন্টো ?কিয়ার এই গাড়ি লম্বায় ৪.৮ মিটারের বেশি। কেবিনের ভিতরে আপনি পাবেন, ১২.৩ ইঞ্চির স্ক্রিন। সঙ্গে থাকছে AI অ্য়াসিস্ট্যান্ট , ৩৬০ ডিগ্রি ক্যামেরা, পাওয়ার্ড টেলগেট, ADAS ছাড়াও আরও অনেক কিছু। প্রিমিয়াম এসইউভি হওয়ায় এতে আপনি পাওয়ার্ড সিটও পাবেন। মনে রাখবেন, কোম্পানি এতে ৬ ও ৭ আসনের সুবিধা দিচ্ছে। থাকছে ভেন্টিলেটেড সিট, কাপ হোল্ডারস ও সান ব্লাইন্ডের সুবিধে। ৬ আসনের এসইউভির ক্ষেত্রে আর্মরেস্টও দিয়েছে কোম্পানি।
কত শক্তিশালী এই গাড়ির ইঞ্জিনহাইব্রিড সোরেন্টেতে আপনি ১৮০ bhp শক্তি পাবেন। পাশাপাশি ডিজেল ইঞ্জিন দেবে থেকে ১৯২ bhp পাওয়ার। এতে হাইব্রিড ও ডিজেল উভয় গাড়িতেই অল হুইল ড্রাইভের সবিধা দিয়েছে কোম্পানি।
ডিজাইনে নতুন কী করেছে কোম্পানিকিয়ার সোরেন্টোতে আপনি পাবেন টাইগার নোজ গ্রিলের পাশাপাশি বেশ ক্রোমের ব্যবহার। সামনের অংশে ‘টাইগার-নোজ’ গ্রিলের চারপাশে পাবেন ক্রোম ফিনিশ ও হানিকোম্ব ডিজাইন। চমক দেবে এই এলইডি হেডল্যাম্পগুলি। এর সঙ্গে যোগ করা হয়েছে Y আকৃতির ডেটাইম রানিং লাইট। এই গাড়িতে আপনি পাবেন, নর্মাল, ইকো,স্পোর্ট, স্মার্ট, স্নো, মাড, স্যান্ড অপশনে চালানোর সুযোগ। যা আপনাকে নানা রাস্তায় আলাদা করে সুবিধা দেবে।
বার-বার ট্রাফিক আইন ভাঙলে এবার বড় মাশুল চোকাতে হবে আপনাকে। ফাইন দিলেও বাঁচানো যাবে না ড্রাইভিং লাইসেন্স। এবার নতুন নিয়ম আনতে চলেছে সরকার। না সতর্ক হলে ভুগতে হবে আপনাকে।
কী নতুন নিয়মের প্রস্তাব
এবার থেকে ট্রাফিক নিয়ম ভাঙলে গ্রেডিং পয়েন্ট লিখে রাখবে কর্তৃপক্ষ। বার বার রুল ভাঙলে আপনি লাইসেন্স বাতিলের দিকে এগিয়ে যাবেন। সেই ক্ষেত্রে গ্রেডিংয়ের লিমিট অতিক্রম করলে সাসপেন্ড হবে ড্রাইভিং লাইসেন্স। এই বিষয়ে ৬৬ তম SIAM সম্মেলনে মুখ খুলেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। তিনি বলেছেন, ''আমাদের উদ্দেশ্য চালকদের ট্রাফিক নিয়মের বিষয়ে সচেতন করা। সেই কারণেই এই ধরনের একটি উদ্যোগ নিতে চলেছে সরকার। যেখানে বার বার ট্রাফিক নিয়ম ভাহলে তা রেকর্ডে থেকে যাবে।''
আরও পড়ুন : ফাইন দিলে কাজ হবে না ! ড্রাইভিং লাইসেন্স বাতিলে নয়া নিয়ম আনছে সরকার
Car loan Information:
Calculate Car Loan EMI