Mahindra Scorpio N Pick Up Truck : ইসুজু (Isuzu) , টয়োটা হাইলাক্সের (Toyota Hilux) বাজার ধরতে এবার বড় ধামাকা করতে চলেছে মহিন্দ্রা (Mahindra Cars)। ১৪ অগাস্ট কোম্পানির পিকআপ ট্রাক (Mahindra Pick Up Truck) প্রকাশ্যে আনবে কোম্পানি। প্রকাশ্যে আসার আগেই এখানে দেখে নিন পিকআপ ট্রাকের সব ছবি।  

Continues below advertisement

কোন গাড়ির ভিত্তিতে এই পিকআপ ট্রাকবৃহস্পতিবার ১৪ অগাস্ট এই গাড়ির প্রোডাকশন ভার্সন প্রকাশ্যে আনবে কোম্পানি। মহিন্দ্রা স্করপিও এন-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই পিকআপ ট্রাক। কোম্পানির লাইইফস্টাইল সেগমেন্টে তুলে ধরা হবে এই নতুন আগ্রাসী ডিজাইন। দক্ষিণ আফ্রিকায় তিন বছর আগেই এই গাড়ির কনসেপ্ট মডেল প্রকাশ্যে এনেছিল মহিন্দ্রা। এবার ভারতে দেখা যাবে সেই গাড়ি।

টিজারে কী দেখা যাচ্ছেসম্প্রতি গাড়ির টিজার প্রকাশ্যে এনেছে মহিন্দ্রা। গাড়িতে দেখতে পাবেন স্করপিও এনের পাশাপাশি ডবল ক্যাব কনফিগারেশন। এর পেশিবহুল চেহারা আপনাকে পিকআপ ট্রাকের আসল চেহারা মনে করাবে। তবে একটা বিষয় এখনও নিশ্চিত নয়, মহিন্দ্রা এই গাড়ি ১৪ অগাস্ট লঞ্চ করবে, মডেল দেখিয়েই ক্ষান্ত হবে। তবে এই গাড়ি যে কম দামে টয়োটা হাইলাক্সকে কাউন্টার করার জন্য আনা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Continues below advertisement

   

কী কী থাকছে এই গাড়িতেমহিন্দ্রা স্করপিও এন-এর মতোই এতে বড় টাচস্ক্রিন লেটেস্ট ইন্টেরিয়র পাওয়া যাবে। কেবিনেও পাওয়া যাবে একই ধরনের সব ফিচার। তবে পিকআপ ট্রাক হওয়ায় স্করপিও এন-এর থেকে অনেকটাই বেশি মজবুত ও শক্তিশালী চেহারায় আসতে চলেছে এই গাড়ি। বর্তমানে ভারতের পিকআপ ট্রাক বাজারে টয়েটা হাইলাক্স ও ইসুজু ছাড়া সেরকম প্রিমিয়াম লেভেলের মডেল নেই। তবে এই গাড়িগুলি অনেক বেশি দাম হওয়ায় সাধারণের নাগালের বাইরে। এই বাজারটাই ধরতে চলেছে মহিন্দ্রা।

কাদের টার্গেট করে আনা হচ্ছে এই গাড়িভারতের বাজার ছাড়াও অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় মার্কেট রয়েছে পিকআপ ট্রাকের। এই বাজারটাই ধরতে চাইছে মহিন্দ্রা। দামি কোম্পানির প্রিমিয়াম ট্রাকের বাজারে অপেক্ষাকৃত কম দামে লঞ্চ করা হবে এই পিকআপ ট্রাক। ১৪ ও ১৫ অগাস্ট ভারতে বেশ কয়েকটি গাড়ির প্রোডাকশন ভার্সন প্রকাশ্য়ে আনবে মহিন্দ্রা। যার মধ্যে মহিন্দ্রা ভিসন এস, ভিশন এন ছাড়াও কিছু ইলেকট্রিক গাড়ি থাকতে পারে। ইতিমধ্যেই এই গাড়িগুলিকে ভারতের রাস্তায় পরীক্ষা করতে দেখা গেছে।  

আরও পড়ুন : ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

 


Car loan Information:

Calculate Car Loan EMI