কলকাতা: ৪ মিটারের কম দৈর্ঘ্যের SUV-র বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে এবার বিরাট আপডেট আসতে চলেছে মারুতি সুজুকির ব্রেজায়। ইতিমধ্যেই ব্রেজার ফেসলিফ্টকে পরীক্ষামূলক ভাবে দেখা গিয়েছে রাস্তায়। তবে, এই ফেসলিফ্টয়ের দারুণ একটা চমক থাকতে পারে বলেই মনে করছেন গড় বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন এই গাড়িতে আসতে পারে টার্বো পেট্রোল ইঞ্জিন। যা বর্তমান ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি বিক্রি করা হতে পারে।
আরও পড়ুন: মিশে যাচ্ছে Punjab National Bank, Canara Bank আর State Bank Of India? সত্যিই কি তাই?
বর্তমানে Brezza-ই এই সেগমেন্টের অন্যতম জনপ্রিয় SUV, তবে প্রতিদ্বন্দ্বীদের মতো টার্বো পেট্রোল ইঞ্জিনের ভ্যারিয়েন্ট এখনও নেই এই গাড়ির। নতুন ফেসলিফ্ট সংস্করণে সেই ঘাটতি দূর করার পরিকল্পনা করছে Maruti Suzuki। অনুমান করা হচ্ছে, Fronx-এ ব্যবহৃত ১.০ লিটার Boosterjet টার্বো পেট্রোল ইঞ্জিনই Brezza-তেও ব্যবহার করা হতে পারে। সেই ক্ষেত্রে ছোট ইঞ্জিন হওয়া সত্ত্বেও শক্তি এবং পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি দেখা যেতে পারে।
বেশ কিছু ছবিতে নতুন Brezza-কে ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গেও দেখা গিয়েছে। আর সেই তথ্য সত্যি হয়, তাহলে প্রথমবার Brezza-তে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হবে। এর পাশাপাশি বর্তমান ইঞ্জিনটিও বিকল্প হিসাবে পাওয়া জেতে পারে। এর ফলে ক্রেতাদের সামনে ব্রেজারই একাধিক বিকল্প থাকবে।
আরও পড়ুন: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
ব্রেজার ডিজাইনেও বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গাড়িতে নতুন ফ্রন্ট স্টাইলিং, আপডেটেড গ্রিল এবং আধুনিক LED লাইটিংয়ের পাশাপাশি বড় আকারের টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হতে পারে। মনে করা হচ্ছে, Grand Vitara-র মতো উন্নত কিছু ফিচারও এই SUV-তে যুক্ত হবে।
আগামী কয়েক মাসের মধ্যেই Maruti Brezza Facelift বাজারে আসতে পারে। লঞ্চের পর এটি Hyundai Venue, Tata Nexon, Skoda Kylaq-সহ সাব-৪ মিটার SUV সেগমেন্টের একাধিক জনপ্রিয় মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিযোগিতামূলক মূল্য এবং নতুন টার্বো পেট্রোল ইঞ্জিনের সমন্বয় করতে পারলে Brezza-এর বিক্রি আরও বাড়তে পারে। লঞ্চের আগে সংস্থা গাড়িটির ইঞ্জিন, ফিচার এবং দাম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
Car loan Information:
Calculate Car Loan EMI