Maruti Suzuki Festive Discount : উৎসবের মরশুমে কম দামে গাড়ি পেতে চাইলে মারুতি এনেছে অনেক অফার। অটোমোবাইল কোম্পানি এখন গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস ও নেক্সার গাড়িগুলিতে বিপুল ছাড় দিচ্ছে। এখন কিনলে আপনি কততে পাবেন ?
কোন গাড়ি নিয়ে সবথেকে বেশি উৎসাহবিজনেস টুডের রিপোর্ট বলছে, মারুতি যে গাড়িগুলিতে ছাড় দিচ্ছে তার মধ্যে সবথেকে বেশি আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে গ্র্যান্ড ভিটারায়। রিপোর্ট বলছে, গ্র্যান্ড ভিটারার সিগমা ভ্যারিয়েন্টে ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। যেখানে এই গাড়ির স্ট্রং হাইব্রিড সংস্করণে আপনি পেতে পারেন ১.২০ লাখের সুবিধা।
আরও কী বেনিফিট এর বাইরেও আরও সুবিধা দিচ্ছে মারুতি। এর মধ্য়ে রয়েছে ১.৮৫ লক্ষ টাকা পর্যন্ত শূন্য রোড ট্যাক্সের সুবিধা। সঙ্গে ৫ বছরের এক্সটেনডেট ওয়ারেন্টি। তবে এই ক্ষেত্রে কোম্পানির কিছু শর্তাবলী রয়েছে। সব গ্রাহকের জন্য সব সুবিধা নয়।
মারুতি এই সময় দিচ্ছে সাব ৪ মিটার ক্যাটেগরি জিমনি অফরোডারে দারুণ অফার। এখানে ক্যাশ ডিসাকাউন্ট পাবেন আপনি। মারুতির XL6 মডেলে উৎসবের আবহে আপনি পাবেন ৩১,০০০ টাকা নগদ ছাড়। সঙ্গে থাকছে ২০,০০০ টাকার এক্সচে়ঞ্জ বোনাস। পাশাপাশি ১০,০০০ টাকার PCM বেনিফিট। সব মিলিয়ে আপনার সঞ্চয় হচ্ছে ৬১,০০০ টাকা।
ফ্রঙ্কসে পাবেন কত টাকা ছাড়এই মরশুমে আপনি ফ্রঙ্কসের নন-টার্বো পেট্রোল ও CNG সংস্করেণে পাবেন একই পরিমাণ ছাড়। তবে এগুলোর ক্ষেত্রেও অন্যান্য সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। রিপোর্ট বলছে, যোগ্যতাসাপেক্ষে নন-টার্বো পেট্রোল ভেরিয়েন্টের ক্ষেত্রে মোট ২২,১০০ টাকা পর্যন্ত ও সিএনজি ভেরিয়েন্টের ক্ষেত্রে ১৫,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যেতে পারে।
এখানে আপনি গাড়ির ছাড় ইঞ্জিন ও জ্বালানির ধরনের ওপর ডিসকাউন্ট পাবেন। কোম্পানি টার্বো-পেট্রোল ভেরিয়েন্টগুলির ক্ষেত্রে ১২,১০০ টাকার নগদ ছাড়, ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৫,০০০ টাকার পিসিএম (PCM) সুবিধা দিচ্ছে। যার ফলে মোট সাশ্রয়ের পরিমাণ দাঁড়াতে পারে ২৭,১০০ টাকা।
তবে মারুতি একা নয়, উৎসবের মরশুমে অনেক গাড়িতেই আপনি পাবেন দারুণ অফার। পিছিয়ে থাকছে না টাটা, হুন্ডাই ,কিয়ার মতো কোম্পানিগুলি। এই ক্ষেত্রে ডিলারশিপ থেকেও আপনি ভাল ক্যাশ ডিসকাউন্ট পেতে পারেন। এই বিষয়ে তাদের সঙ্গে দরদাম করতে হবে আপনাকে।
আরও পড়ুন : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Car loan Information:
Calculate Car Loan EMI