Upcoming Maruti Cars : দ্রুত বদলে যাচ্ছে ভারতের গাড়ি বাজার (Car)। এবার বক্সি ইগনিসের পরিবর্তে নতুন মডেল লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। দেশের বাজারে এটি মাইক্রো এসইউভি মডেল হিসেবে লঞ্চ করা হবে। বিশ্ব বাজারে পরিচিত এই মডেলের নাম সুজুকি হাসলার (Maruti Suzuki Hustler)।  

Continues below advertisement

জনপ্রিয়তা পায়নি ইগনিসপিছনের ডিজাইনের জন্যই মারুতি ইগনিস ততটা জনপ্রিয় হয়নি ভারতের গাড়ি বাজারে।  ২০১৭ সালে স্টাইলিশ হ্যাচব্যাক হিসেবে বাজারে এসেছিল ইগনিস। কিন্তু গাড়িটি কেবল হাতেগোনা কিছু মানুষের কাছেই থেকে যায়। ঠিক এই কারণেই দীর্ঘ দিন ধরে গাড়িটির বিক্রি সেভাবে হচ্ছিল না। শোনা যাচ্ছে, কোম্পানি এখন এর উৎপাদন বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছে। সেই জায়গা নিতে পারে সুজুকি হাসলার।

কেমন গাড়ির ডিজাইন, ইঞ্জিন কতটা শক্তিশালী ?মারুতি হাসলার-কে ইগনিস-এর একটি উন্নত বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। হাসলার-এর ডিজাইন বক্সি হলেও, এতে আলাদা করে কার্ভ দিয়েছে কোম্পান। যার ফলে এটি দেখতে বেশ আকর্ষণীয়। ছোট আকারের গাড়ি হলেও এর 'বক্সি' ডিজাইন গাড়িকে অনেকটা এসইউভি-র মতো রূপ দিয়েছে। গাড়িটিকে বাইরে থেকে দেখলে মনে হবে, যুব প্রজন্মের জন্য এই গাড়ি তৈরি করা হয়েছে।  

Continues below advertisement

শহুরে ক্রেতাদের জন্যই এই গাড়িএই গাড়িটিতে একটি ছোট অথচ সাশ্রয়ী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা শহুরে পরিবেশে দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। এতে একটি টার্বোচার্জড ইঞ্জিনের বিকল্পও থাকছে, যা গাড়িটিকে কিছুটা বাড়তি শক্তি জোগাবে। এছাড়া এতে সিভিটি (CVT) অটোমেটিক গিয়ারবক্স ও AWD (অল-হুইল ড্রাইভ)-এর মতো ফিচারগুলোও যুক্ত করা হতে পারে, যা এই গাড়িটিকে তার নিজস্ব বিভাগে আরও অনন্য করে তুলবে।

গাড়ি চালানোর ক্ষেত্রে খরচ কম হতে পারেহাসলার গাড়িটি বিশেষভাবে শহুরে ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, তাই এর জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা বা 'ফুয়েল এফিসিয়েন্সি' বেশ ভালো হবে বলেই আশা করা যায়। এর অর্থ হল, গাড়িটি চালানো হবে বেশ সাশ্রয়ী ও মিতব্যয়ী। তাছাড়া, গাড়িটির ছোট বা কমপ্যাক্ট আকার যানজটপূর্ণ রাস্তায় গাড়ি চালানো এবং পার্কিংয়ের ক্ষেত্রে দারুণ সহায়ক হবে।

আপনিও যদি ওয়াগনার বা ইগনিসের পরিবর্তে কোনও গাড়ি কিনতে চান, তাহলে হাসলারে জন্য অপেক্ষা করতে পারেন। তবে কবে এই গাড়ি আসবে, তা নিয়ে এখনও কিছু জানায়নি মারুতি সুজুকি।

 

 


Car loan Information:

Calculate Car Loan EMI