মার্সিডিজের একাধিক ধরনের গাড়ি রয়েছে। আর তার মধ্যে সবচেয়ে বড় গাড়ি হল মার্সিডিজের ভি-ক্লাস। এই গাড়িটা প্রায় ৫৩০ সেন্টিমিটার লম্বা। অর্থাৎ, রাস্তায় চলা অন্যান্য গাড়ি এই গাড়ির কাছে নিতান্ত শিশু বলেই মনে হবে। আসলে এই মুহূর্তে বিলাসবহুল ভ্যান আর এমপিভির চাহিদা তুঙ্গে। আর সেখানে মার্সিডিজের এই নতুন গাড়ি, একটা বিরাট শূন্যস্থান পূরণ করবে। এ ছাড়াও সেলিব্রিটিদের কাছে এই ধরনের গাড়ির একটা বিশেষ চাহিদাও রয়েছে।

Continues below advertisement

মার্সিডিজের এই গাড়িকে বলা যে 'লাক্সারি হোম অন হুইলস'। কারণ, এই গাড়ির ভিতরে যা জায়গা রয়েছে তা কোনও বাড়ির ড্রয়িং রুমের থেকেও বড় বলে মনে হতে পারে আপনার। এই ভি ক্লাসের একটা দারুণ সুবিধা রয়েছে। এই গাড়ির ভিতরের দ্বিতীয় বা তৃতীয় সারিতে যে সিট রয়েছে তা আপনি আপনার নিজের ইচ্ছা মতো করে লাগতে পারেন। কেমন? আপনি যদি চান, তৃতীয় সারির সিট একেবারে সরিয়ে সেখানে শুধু দ্বিতীয় সারির শিটকেই রেখে দিতে পারেন। এ ছাড়াও আপনি চাইলে দুই সারির সিটকে একে অপরের দিকে মুখ করিয়ে রাখতে পারেন আপনি। সবটাই নির্ভর করছে আপনার ইচ্ছার উপর।

যদি আপনি তৃতীয় সারির সিট সরিয়ে শুধুমাত্র দ্বিতীয় সারির সীটকে রাখেন তাহলে আপনার এই গাড়ির ভিতরটা দুর্দান্ত দেখতে লাগবে। এটিকে একেবারে আপনার ড্রয়িং রুমের মতই মনে হবে। এই দ্বিতীয় সারিতে থাকা সিটগুলো ম্যাসাজ, ভেন্টিলেশনের পাশাপাশি আরও অনেক ফিচার সাপোর্ট করে। যদিও, এই গাড়িতে থাক সান ব্লাইন্ডগুলো ম্যানুয়ালি চালাতে হয়। এ ছাড়াও এই গাড়িতে রয়েছে একটি ১৫ স্পিকারের দারুণ অডিও সিস্টেম। যা আপনাকে একটা হোম থিয়েটারের অনুভূতি দিতে পারে।

Continues below advertisement

এই গাড়িটিতে দৈর্ঘ্যের কারণে কোনো সানরুফ নেই। তবে, এর কেবিনের ডিজাইন বা এই মূল চেহারা আপনাকে জানান দেয় আপনি একটি প্রিমিয়াম গাড়িতেই চড়েছেন। এই গাড়িতে একটি ডিজেল ইঞ্জিনের পাশাপাশি একটি মাইল্ড হাইব্রিড সহ একটি পেট্রোল ইঞ্জিনও রয়েছে। এ ছাড়াও এই গাড়িতে এয়ার সাসপেনসন ব্যবহার হওয়ায় খারাপ রাস্তাতেও এই গাড়ি আপনাকে একটা দারুণ মসৃণ অভিজ্ঞতা দিয়ে থাকে।

এই গাড়ি চেহারায় বড় হওয়ায় একটু ছোট জায়গা দিয়ে একে চালানো কিছু ক্ষেত্রে সমস্যার হতেই পারে। কিন্তু এই গাড়ির সর্বশেষ যে আপডেট এসেছে তাতে পরিবরেকে সঙ্গে নিয়ে আরামে যাঁরা বেড়াতে যেতে চান, তাঁদের জন্য এই গাড়ি আদর্শ বলেই গণ্য হবে।


Car loan Information:

Calculate Car Loan EMI