How To Save Petrol : আপনিও যদি পেট্রোল বাঁচিয়ে গাড়ির মাইলেজ বাড়াতে চান, তাহলে এখানে রইল কিছু টিপস। এই টোটকায় আপনি গাড়ির পেট্রোল সাশ্রয় করা থেকে মাইলেজও বাড়তে পারবেন। এখানে দেওয় রইল সেই ধরনের অনেক রাস্তা।
বার-বার ব্রেক ব্যবহার করবেন নাএকটা বিষয় মাথায় রাখবেন, বার-বার হঠাৎ ব্রেক চাপবেন না। এক্সিলেটর দ্রুত চাপ দিয়ে ধরে রাখলে তা আপনার বাইক বা গাড়ির ইঞ্জিনের ওপর বেশি প্রেসার তৈরি করবে। এতে জ্বালানি বেশি লাগবে। তাই নিয়ম করে একটি নিয়ন্ত্রিত স্পিডে গাড়ি চালান। ট্রাফিক সিগনাল আসার আগেই গাড়ি নিয়ন্ত্রণে রাখুন, এতে হঠাৎ ব্রেক কষতে হবে না। অ্যাক্সিলেটর থেকে পা সরিয়ে নিন। এতে জ্বালানির বাঁচার পাশাপাশি আপনার ব্রেক প্যাডও ঠিক থাকবে।
বাইক ও গাড়ির টায়ার প্রেসারে নজর রাখুন গাড়ি চলাকালীন অবশ্যই টায়ারের এয়ার প্রেসারের দিকে নজর দিন। কোনও কারণে টায়ার প্রেসার কম থাকলে গাড়ি এগিয়ে নিয়ে যেতে সমস্য়া হতে পারে। এতে ই়ঞ্জিনের ওপর বেশি চাপ পড়তে পারে। ফলে মাইলেজ ১০-১৫ শতাংশ কমার আশঙ্কা থাকে। গাড়িটিকে সুস্থভাবে চালাতে ইঞ্জিনের কোনও ক্ষতি হবে না। তাই বার-বার টায়ার প্রেসার মনিটরের বিষয়টি মাথায় রাখবেন। মনে করে তা কোম্পানির নির্দেশিত মাত্রায় বজায় রাখুন।
গাড়িতে অতিরিক্ত ওজন ব্যবহার করবেন না একটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। গাড়ির ট্রাঙ্কে বা পিছনের সিটে অহেতুক জিনিসপত্র রাখবেন না। এতে গাড়ির ওজন বেড়ে যায়, মাইলেজ কমে যায়।
Car loan Information:
Calculate Car Loan EMI