আগামী বছর ভারতে একটা নতুন গাড়ি নিয়ে আসতে চলেছে ফরাসি গাড়ি সংস্থা রেনো। নতুন এই গাড়ির নাম রেনো ব্রিজার (Renault Bridger)। এই গাড়িটি একটি সাব ৪ মিটার এসইউভি হওয়ায় এই গাড়ির সরাসরি প্রতিযোগী হল টাটা নেক্সন (Tata Nexon), মাহিন্দ্রা 3XO (Mahindra 3XO), মারুতি সুজুকি ব্রেজা, হুন্ডাই ভেনু ও কিয়া সনেটের মতো গাড়ি। আর এই সাব ৪ মিটার এসইউভি ভারতের বাজারে সর্বোচ্চ বিক্রি হওয়া গাড়ির মধ্যে পড়ে।

Continues below advertisement

রেনো তাদের এই গাড়ি নিয়ে আসছে ডাস্টারের নীচের সেগমেন্টের জন্য। আর সেই কারণেই এই গাড়ি কড়া টক্কর দেবে টাটার নেক্সনকে। জানা গিয়েছে এই গাড়িটি ইলেকট্রিক ও হাইব্রিড, এই দুই ধরনের পাওয়ার ট্রেনে আসবে। অর্থাৎ, এই গাড়িতে শুধুমাত্র পেট্রোল ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা বেশ কমই। এখনও পর্যন্ত য খবর তাতে ২০২৭ সালের শেষের দিকে এই গাড়িটি বাজারে আসবে।

এই গাড়িতে এমন কিছু ফিচার রয়েছে, যা এই সেগমেন্টের কোনও গাড়িতেই নেই। আর সেই কারণেই এই গাড়ি অন্য গাড়িগুলোকে বিরাট একটা টক্কর দেবে। যেমন এই গাড়িতে সেগমেন্টের সর্বোচ্চ নি রুম থাকবে। অর্থাৎ, গাড়ির পিছনের সিটে বয়স মানুষগুলোর জন্য এই গাড়ি খুবই আরামদায়ক হবে বলেই বোঝা যাচ্ছে। এ ছাড়াও এই গাড়ি একটি কম্প্যাক্ট এসইউভি হলেও  এই বুট স্পেস ৪০০ লিটারের থেকেও বড়।

Continues below advertisement

এই গাড়িটি ভারতে লঞ্চ হওয়ার আগে পৃথিবীর অন্যান্য দেশে লঞ্চ হবে বলেই জানা গিয়েছে। রেনো এই গাড়ি তৈরি করেছে তাদের মডিউলার প্ল্যাটফর্মের উপর। বাক্সর মতো চৌকো শেপের এই গাড়ি যখন তৈরি হয়ে বাজারে আসবে, তখন এই গাড়িতে আরও এমন কিছু ফিচার যোগ হতে পারে, যা গাড়িটি যখন প্রকাশ করা হয়, তখন এই গাড়িতে ছিল না।

রেনোর এই এসইউভিতে রয়েছে বিরাট বড় ১৮ ইঞ্চির চাকা। ফলে, এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০০ মিলিমিটার। এখনও পর্যন্ত জানা গিয়েছে এই গাড়ির ইলেকট্রিক ভ্যারিয়েন্ট পরে আসবে। তার আগে বাজারে আসবে এই গাড়ির হাইব্রিড সহ পেট্রোল ভ্যারিয়েন্ট। এই গাড়ি টাটা নেক্সন, মাহিন্দ্রা 3XO, মারুতি সুজুকি ব্রেজা, হুন্ডাই ভেনু ও কিয়া সনেট ছাড়াও প্রতিযোগিতা করবে মাহিন্দ্রার ভিশন এস-এর সঙ্গে। এই গাড়িটিও লঞ্চ হতে চলেছে ২০২৭ সালে।


Car loan Information:

Calculate Car Loan EMI